ইসলাম টাইমস ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে খোরশেদ আলম (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের দাড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, অটোরিকশাটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী নিহত হন আর গুরুতর আহত হন চালক। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
















