ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে আবারও হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে মোমিনপাড়া সীমান্তের ৭৫২ মেইন পিলার এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তির লাশ ফেলে রেখে চলে যায় বিএসএফ।
নিহত হাসান আলী পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালাপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় মোমিনপাড়া সীমান্তে হাসান আলীর লাশ ফেলে রেখে চলে যায় বিএসএফের সদস্যরা। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক মামুনুল হক বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। হাসান আলী বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।’
















