ইসলাম টাইমস ডেস্ক: আবারও চরম অস্থিরতা দেখা দিয়েছে চালের বাজারে। হঠাৎ করেই বস্তাপ্রতি চালের প্রকারভেদে বস্তাপ্রতি দাম বেড়েছে ২শ থেকে সাড়ে ৫শ টাকা পর্যন্ত।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরায় বস্তাপ্রতি চালের দর বেড়েছে ২শ থেকে সাড়ে ৫শ টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি বেড়েছে চিনিগুঁড়া বা পোলাও চালের দর। কেজিপ্রতি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।
বিক্রেতারা বলছেন, গত দুই/তিন দিন ধরে বাড়তি দাম রাখছেন মিল মালিকরা। এ কারণে দাম কিছুটা বাড়তি। আর ক্রেতারা বলছেন, এক মাসের মধ্যে দুই ধাপে চালের দাম বাড়লেও এ নিয়ে কোনো তদারকি নেই।
















