ইসলাম টাইমস ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিদ্রোহীদের হামলায় সরকারদলীয় কমপক্ষে ৪০ সেনা সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিরিয়ার সেনাবাহিনীর ওপর ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটে।
আসাদবিরোধী হিসেবে পরিচিত সাবেক আন-নুসরা ফ্রন্ট বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সিরীয় সেনাদের ওপর ওই হামলা চালায়।
বুধবার সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশের বেশ কয়েকটি এলাকায় সরকারবিরোধীদের ওপর হামলা চালায় এবং এতে অনেকে প্রাণহানি ঘটে।
ধারণা করা হচ্ছে, আসাদ বাহিনীর ওই হামলার প্রতিশোধ নিতেই আন-নুসরা ফ্রন্টের সাবেক সদস্যরা এ হামলা চালিয়েছে।















