ইসলাম টাইমস ডেস্ক: কামরাঙ্গিরচর বড়গ্রাম এলাকায় ৫৬ নং ওয়ার্ড স্বতন্ত থেকে কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান রতনের বাড়িতে আক্রমণ চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুবৃত্তরা আতঙ্ক তৈরি করার জন্য ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলিও করেছে। এতে ২০/২৫ আহত হয়েছেন।
সূত্র জানায়, শুক্রবার বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত সময়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা।
















