ইসলাম টাইমস ডেস্ক: ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলের এলাজিগ প্রদেশ। ভূমিকম্পে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শতাধিক মানুষ।
মৃতদের জানাযা ও দাফন কাফনে সরাসরি শরিক হতে তুর্কি প্রেসিডেন্ট এলাজিগ প্রদেশে সফর করেছেন। জানাযার পরে নিজের কাঁধে বহন করে একজনের লাশ কবরস্থান পর্যন্তও নিয়ে যান তিনি। খবর তুর্ক প্রেসের।
ভূমিকম্প শেষ হলে প্রায় ৪০০ দলের বেশি উদ্ধারকর্মী পাঠানো হয় এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে।
গতকাল স্থানীয় সময় ৮ টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে দেশটির সংবাদমাধ্যমের সূত্রে।
















