ইসলাম টাইমস ডেস্ক : আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভা। বিকেল সাড়ে ৩টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি উপলক্ষে সভা ডাকা হয়েছে তা জানা যায়নি।
















