ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৭ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ২২ জনকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির জন্য ৬৩ জন এবং অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততার অভিযোগে ৪ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সভায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির অভিযোগে আরও ৯ জন এবং ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিস্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সাময়িকভাবে বহিষ্কার করা হওয়া শিক্ষার্থীদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
















