ইসলাম টাইমস ডেস্ক: ভোটার নন এমন কাউকে ভোটকেন্দ্রের পাশে দেখলেই আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
শুক্রবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনও যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান।’
















