ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন শেষে ফেলে দেয়া পোস্টারগুলো দিয়ে দরিদ্র শিশুদের জন্য খাতা বানানোর উদ্যোগ নিয়েছে একদল স্বেচ্ছাসেবী। বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েছে এ উদ্যোগ।
সংস্থাটির কর্মীরা রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকেই পোস্টার সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। নগরীর অলিগলিতে সড়কে দাঁড়িয়ে থেকে পোস্টারগুলো সংগ্রহ করছেন তারা।
নির্বাচনের পোস্টারগুলো এক এক করে সংগ্রহ করছেন তারা। যা দিয়ে তৈরি হবে এতিম শিশুদের লেখার খাতা। এছাড়া পোস্টারে ব্যবহৃত প্লাস্টিক কাজে লাগানো হবে শীতের কাপড় ও প্যাকেট তৈরির কাজে। আর দড়ি ব্যবহার হবে চাল-ডাল প্যাকেজিংয়ের কাজে।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, যেসব পোস্টারের শুধু একপাশে লেখা, অন্য পাশ সাদা, সেগুলো দিয়ে বানানো হবে এতিম ও অসচ্ছল শিশুদের জন্য লেখার খাতা। দড়ি দিয়ে চাল ডালের বস্তা প্যাকেজিং করা হবে।
















