ইসলাম টাইমস ডেস্ক : মঙ্গলবার রাতে ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেয়ার সময় তার সেই বক্তৃতার কপি ছিড়ে ফেলেছেন ন্যান্সি পেলোসি। ক্ষমতাগ্রহণের পর বেশ কয়েকবার তারা বাদানুবাদে জড়িয়েছেন। বিষেদাগার করে স্পিকারকে চিঠিও পাঠিয়েছিলেন ট্রাম্প। সেই চিঠি ময়লার ঝুড়িয়ে ফেলার কথা জনম্মুখেও প্রকাশ করেছেন স্পিকার।
বক্তৃতার সেই কপি ছেড়ার ভিডিও সেকেন্ডের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে যায়। বক্তৃতার কপি ছেড়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেলোসি জানান, অন্য বিকল্পের চেয়ে, এটিই ছিল সবচেয়ে মার্জিত উপায়।
হাউজ ডেমোক্রেটদের রুদ্ধদ্বার বৈঠকে বুধবার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, প্রেসিডেন্ট তার বক্তৃতায় সত্যের আদর্শকে ছিন্নভিন্ন করেছেন, তাই তিনি তার বক্তৃতাকে ছিন্নভ্ন্নি করেছেন।
















