ইসলাম টাইমস ডেস্ক: চীনাদের অন এরাইভাল ভিসা আপাতত বন্ধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন থেকে আর কাউকে ফেরত আনা হবে না।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস বিষয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে যারা ভিসা নিয়ে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে। গত কয়েক দিনে সাড়ে ৭ হাজার চীনা নাগরিক এসেছে। তারা নিজ দায়িত্বে নিজেদের পর্যবেক্ষণে রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া চীন থেকে ফেরত আনা ৩১২ জনকে বাংলাদেশি নাগরিকদের আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
















