ইসলাম টাইমস ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের দাহ রাওয়াদ জেলায় তালেবান নিয়ন্ত্রিত এলাকায় দেশটির সামরিক বিমান হামলা করেছে। এতে মোট ১২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে তালেবানের গুরুত্ব্পূর্ণ কমান্ডার মোল্লাহ জানান রয়েছে।
তবে তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
















