ইসলাম টাইমস ডেস্ক: ভারতে সেনাবাহিনী এবং মাওবাদীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুই সেনা ও একজন মাওবাদী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ভারতের ছত্তিশগড়ের একটি জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে খবর আসে ছত্তিশগড়ের একটি জঙ্গলে বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছেন। এরপরই রাত থেকে ওই এলাকায় তল্লাশি শুরু করেন ভারতীয় সেনারা। সোমবার সকালে সেনারা বিজাপুর ও সুকমা জেলার সীমান্তে অবস্থিত ইরাপল্লী গ্রামের জঙ্গলে টহলদারি করছিলেন। এ সময় আচমকা ঝোঁপের আড়াল থেকে তাদের দিকে গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা মাওবাদীরা। জবাবে সেনারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন।
















