ইসলাম টাইমস ডেস্ক: মানবিক বিবেচনায় কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছে তার পরিবার। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে তার সেজো বোন সেলিমা ইসলাম এ দাবি জানান।
সাক্ষাৎ শেষে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া বিছানা থেকে বাথরুম দুই-তিন হাত জায়গা হবে তা যেতে ২০ মিনিট সময় লাগে। এখানে যে চিকিৎসা হচ্ছে তাতে তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। আজকেও ফাস্টিং সুগার ১৪-১৫ ছিল।
তিনি বলেন, তার শরীর খুবই খারাপ ছিল। সে শ্বাসকষ্টে ভুগছে। একদম কথাই বলতে পারছেন না। সে উঠে ৫ মিনিটও দাঁড়াতে পারছেন না। বাঁ হাতটা সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটা বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না, খেলেই বমি হয়ে যাচ্ছে। গায়ে জ্বর ও প্রচন্ড ব্যাথা। গায়ে হাত দেয়া যাচ্ছে না। গায়ে হাত দিলেই সে চিৎকার করছে। এই অবস্থায় মানবিক দিক চিন্তা করে ওনাকে মুক্তি দেয়ার জন্য আমরা জোড় দাবি জানাচ্ছি।
















