আমেরিকায় কারা ক্ষমতায় থাকল তা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই: রুহানি

ইসলাম টাইমস ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকায় কোন দল ক্ষমতায় থাকল সেটি আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আমাদের কাছে– আমাদের জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে ইরানের জন্য কী ধরনের পরিণতি হতে পারে- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন এসব কথা।

রুহানি বলেন, তার দেশের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমেরিকা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে দেশটি। আমেরিকায় কোন দল ক্ষমতায় থাকল সেটি আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আমাদের কাছে– আমাদের জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমেরিকার এই নীতির পরও সব অর্থনৈতিক সূচক থেকেই দেখা যাচ্ছে ইরান খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে।

হাসান রুহানি বলেন, মার্কিন কর্মকর্তারা এখন এই উপসংহারে পৌঁছেছে যে, তারা ভুল কৌশলে ইরান নিয়ে কাজ করেছেন।

তারা ভেবেছিল, সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হবে। কিন্তু সেটি সম্ভব হয়নি, আমরা যথেষ্ট শক্তি ও মর্যাদা নিয়ে বিশ্বের সঙ্গে কথা বলেছি। আমরা কখনও দুর্বল অবস্থানে থেকে তাদের সঙ্গে আলোচনা করব না। সূত্র: পার্স টু ডে

পূর্ববর্তি সংবাদএখনই ১৭১ বাংলাদেশীকে উহান থেকে না ফেরানোর পরামর্শ চীনা রাষ্ট্রদূতের
পরবর্তি সংবাদঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব-অনটন দেখা দেয়?