ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর নিয়ে কথা বলায় ভারতে আমার সাথে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ডেবি আব্রাহামস।
ডেবি আব্রাহামস কাশ্মীর প্রসঙ্গে বরাবরই দেশটির সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে সরব। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রতিবাদপত্রও লিখেছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের সেই সদস্য ডেবি আব্রাহামসের অভিযোগ, সোমবার ভারতে পা রাখামাত্রই তাকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তা খারিজ করেছেন বিমানবন্দরের আধিকারিকেরা।
গোটা ঘটনায় ক্ষুদ্ধ ডেবি এর সবিস্তার বিবরণ দিয়ে একটি লিখিত বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত কাল সকাল ৯টা নাগাদ দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ব্যক্তিগত কাজে এক সঙ্গীকে নিয়ে দু’দিনের জন্য ভারতে এসেছিলেন। বিমানবন্দরে ঢোকার পর রুটিনমাফিক ইমিগ্রেশন ডেস্কে নিজের ভিসা এবং অন্যান্য নথিপত্রও জমা দেন। সে সময় তাকে জানানো হয়, তার ই-ভিসা খারিজ হয়ে গিয়েছে। ডেবির কথায়, ‘‘অন্য সকলের মতোই ই-ভিসা এবং সমস্ত নথি নিয়ে ইমিগ্রেশন ডেস্কে গিয়েছিলাম। আমার ছবি তোলার পর এক জন আধিকারিক (কম্পিউটার) স্ক্রিনের দিকে তাকিয়ে মাথা নাড়তে থাকেন। এর পর জানান, আমার ই-ভিসা খারিজ হয়ে গিয়েছে। এর কিছু ক্ষণ পর আমার পাসপোর্ট নিয়ে মিনিট দশেকের জন্য গায়েব হয়ে যান তিনি। এর পর যখন ফিরে এলেন, বেশ রূঢ় ভাবে চিৎকার করে বলেন, ‘আসুন আমার সঙ্গে’। তাতে আপত্তি করেছিলাম।’’
















