ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ব্রিসবেন শহরে ঘটে এ ঘটনাা। বিবিসি জানিয়েছে এ খবর।
অগ্নিকাণ্ডের পর অস্ট্রেলিয়ার জরুরি সেবা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। আর গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
প্রশাসন জানিয়েছে, গাড়িতে যারা ছিলেন তারা সবাই স্থানীয় বাসিন্দা। কীভাবে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
















