ইসলাম টাইমস ডেস্ক: ধর্মীয় স্বাধীনতা বিষয়ে বাংলাদেশকে চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতা ও প্রভাবশালী মার্কিন সিনেটর চাক গ্রাসলি।
এক লিখিত বিবৃতিতে ‘কর্তৃত্ববাদী শাসন ও ধর্মীয় বিশ্বাসের কারণে নির্যাতনের মুখে থাকা’ ব্যক্তিদের সহায়তা দিতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন চাক গ্রাসলি।
বিবৃতিতে চাক গ্রাসলি বলেন, ‘কর্তৃত্ববাদী শাসনের অধীনে বসবাসরত রাশিয়া, বাংলাদেশ ও সুদানের মতো দেশের যেসব নাগরিকরা তাদের বিশ্বাস ও ধর্মীয় বিশ্বাসের জন্য নিপীড়নের মুখোমুখি হচ্ছে, যুক্তরাষ্ট্র যেন তাদের সহায়তা দেয়।’
চাক গ্রাসলি নামের এ আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের চতুর্থ শীর্ষ ব্যক্তি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিনিধি পরিষদের স্পিকারের পরই তার অবস্থান। ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় এ রাজনীতিক এ পর্যন্ত সাতবার সিনেটর নির্বাচিত হয়েছেন। সূত্র: বাংলাট্রিবিউন
















