ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ সম্পূর্ণরূপে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। মিয়ানমারে সঙ্গে সমস্যার সমাধান করতে পারেনি। তবে আমরা উঠে দাঁড়াতে চাই। আমরা উঠে দাঁড়িয়েছি অতীতে। আমি বিশ্বাস করি, বারবার এদেশের মানুষ জেলে গিয়েছে। আমি কখনও বিশ্বাস করি না, এই সমস্যা শুধু বিএনপির সমস্যা-এটা নয়। এটা গোটা জাতির সমস্যা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এসব কথা।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,সমগ্র জাতি আজকে পরাধীন হয়ে যাচ্ছে। সমগ্র জাতি আজকে তাদের অর্জনগুলোকে হারাচ্ছে। তাই আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। আমাদের সমস্ত অর্জনগুলোকে ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, আসুন এই ভাষা শহীদদেরকে স্মরণ করে আজকে সবাই শপথ নেই, আমরা আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করব এবং গণতন্ত্রকে মুক্ত করব ইনশাআল্লাহ।
















