ইসলাম টাইমস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশি প্রবাসী। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য রেগুলেশনসের প্রধান ডা. ফাতিমা আত্তার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান বজায় রেখেই আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
আমিরাত জানায়, করোনাভাইরাস রোগীর সরাসরি সংস্পর্শে আসা প্রত্যেককেই পরীক্ষা করে দেখা হবে। এখানে করোনাভাইরাস মহামারী আকারে আসবে না।
















