চাাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন ঢাবির দুই ছাত্রলীগকর্মী

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে ট্রাক আটকে চাাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রলীগকর্মী। আটক দু’জন হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের জুবায়ের আহমেদ শান্ত ও অপরাধ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আল আমিন। তারা দুজনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে হাইকোর্ট থেকে একটু সামনে পানির পাম্পের পাশে একটি বালুর ট্রাকের চাকা নষ্ট হয়। তখন ঢাকা সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে।

ট্রাক চালকের কাছে নগদ টাকা না পাওয়ায় চালককে মারধর করে তারা। এরপর তার রকেট অ্যাকাউন্ট (মোবাইল ব্যাংকিং একাউন্ট) থেকে টাকা ট্রান্সফার করে নেয়। মামলার বরাত দিয়ে এমনটাই জানান শাহবাগ থানার ওসি আবুল হোসেন।

তিনি আরো জানান, এসময় ট্রাকের একজন পালিয়ে এসে হাইকোর্টের পাশে থাকা টহল পুলিশকে খবর দিলে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সঙ্গে সমন্বয় করে তাদেরকে থানায় নেয়া হয়।

ট্রাকের সুপারভাইজার সোহেল রানা বলেন, মোবাইল ফোন কেড়ে নিয়ে জোর করে আমার রকেট (মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট) থেকে ১৯৫০ টাকা নেয়। এরপর মেসেজ ডিলিট করে দেয়। পরে টহল পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

পূর্ববর্তি সংবাদকাকরাইল মসজিদে সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহ.-এর বয়ান ও কিছু কথা
পরবর্তি সংবাদমঙ্গলবারে আফতার নগর মাদরাসায় ইসলাহি জোড়, আসছেন মাওলানা মাহমুদ মাদানী