সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত লিটনকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল: স্ত্রীর অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: জেলগেট থেকে তুলে নিয়ে যাওয়া স্বামীর ব্যাপারে আজ শুনতে পেলাম তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।  সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ফটিক ওরফে লিটনের স্ত্রী হালিমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি বলেন,  দুই বছর দুই মাস কারাভোগের পর গত ১৮ ফেব্রুয়ারি তাকে জামিনে মুক্ত করি। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার দুই মিনিটের মাথায় জেলগেট থেকে সাদা পোশাকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ দুপুরে স্বামীর লাশ ফেসবুকে দেখে শনাক্ত করি। থানায় এসে শুনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে বিশ্বনাথের বৈরাগী ইউনিয়নের নদার পূর্বপাড়া গ্রামে নিয়ে যাওয়ার সময় হালিমা বেগম এসব কথা বলেন।

 

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের মরমপুর-সুরিরখাল এলাকায়। নিহত ফটিক সিলেটের বিশ্বনাথের পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

পূর্ববর্তি সংবাদআল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর জীবন ও কর্ম শীর্ষক মাহফিল অনুষ্ঠিত
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে আড়াই হাজার ছুই ছুই