কুষ্টিয়ায় ট্রাক চাপায় পাউরুটি বিক্রেতা নিহত

ইসলাম টাইমস ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুরে উপজেলার তালবাড়িয়ার ঘোড়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের রুকমান হোসেনের (মেকা) ছেলে।

স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মানবেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তরিকুল তার কারখানার পাউরুটির ভ্যান নিয়ে সাপ্লাইয়ের জন্য যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন।

পূর্ববর্তি সংবাদসাবেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ছয় আসামির বিরুদ্ধে চার্জশিট
পরবর্তি সংবাদবিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনা : নিহত ১, আহত ১৪