জামিয়া আরজাবাদে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় গত বৃহস্পতি এবং শুক্রবার দুইদিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।

কেরাত, হাদর, হামদ-নাত, আরবি-বাংলা-উর্দু বক্তৃতা ও প্রবন্ধ, হাদিস মুখস্থ, উপস্থিত বক্তৃতা ও স্বরচিত কবিতা আবৃত্তিসহ মোট ১৩ টি বিষয়ে ৪০গ্রুপে ভাগ হয়ে ৫৩৯ প্রতিযোগী এতে অংশ গ্রহণ করেন। দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ছাত্র সংসদ সভাপতি মাওলানা আনোয়ার জামশেদের সভাপতিত্বে ও সাইফুদ্দীন ইউছুফ ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক এবং ইসলাম টাইমস টোয়েন্টি ফোরের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়ার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, জামিয়া হুসাইনিয়া আরাবিয়া আগারগাঁওয়ের মুহতামিম মাওলানা নুমান মহিবুল্লাহ, জামিয়া মিফতাহুল উলুমের মুহতামিম মাওলানা মুতিউর রহমানসহ জামিয়ার অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

এ অনুষ্ঠানে ১৪৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

পূর্ববর্তি সংবাদফোনালাপ ফাঁস: সেদিন কী কথা হয়েছিল ওবায়দুল কাদের-মির্জা ফখরুলের?
পরবর্তি সংবাদআবারও ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান