২৭শে ফেব্রুয়ারী আকবর কমপ্লেক্সে দোআ মাহফিল, থাকবেন আল্লামা আহমদ শফি

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানী মিরপুরের দ্বীনি বিদ্যাপিঠ মসজিদুল আকবর কমপ্লেক্স এর আওতাধীন মসজিদুল আকবরের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে ৷

মসজিদুল আকবরের দোআ মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন এবং কাজের উদ্বোধন করবেন জামিআ আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি সাহেব।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হবে এ দোআ মাহফিল। মসজিদুল আকবর কমপ্লেক্সের শিক্ষক মাওলানা হেদায়াতুল্লাহ ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা হেদায়াতুল্লাহ জানান,  উক্ত মাহফিলে উলামা, ত্বলাবা ও মুসলিম জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফি দামাত বারাকাতুহুম৷

এছাড়াও দেশবরেণ্য উলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে ৷

পূর্ববর্তি সংবাদ‘যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রেখেই শান্তির প্রয়োজনে আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে যাচ্ছি’
পরবর্তি সংবাদট্রাম্প ভারতে পা ফেলার আগেই ভেঙ্গে গেছে তার সম্মানে বানানো দু’টি তোরণ!