তিন দিন পর নরেন্দ্র মোদির টুইট: দিল্লিবাসীকে শান্ত হওয়ার আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত একদিনের মধ্যেই একতরফা মুসলিম নিধনমূলক আক্রমণে রূপ নিয়েছে। একতরফা এ আক্রমণ এখনো চলছে। এই চাপানো সংঘাতের মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ বন্ধ ছিল। অবশেষে তিন দিন পর বুধবার বিকেলে টুইট করে দিল্লিবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইট বার্তায় মোদি বলেন, আমি আমার ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি দিল্লিতে সবসময় শান্তি এবং ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য। দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ এবং অন্যান্য সংস্থা কাজ করছে। শান্তি এবং সম্প্রীতি আমাদের বৈশিষ্ট্য।

এর আগে কংগ্রেস দলের নেত্রী সনিয়া গান্ধী সংঘাত পরিস্থিতি উসকে দেওয়া এবং নাগরিকদের কোনোরকম নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। এর পরই টুইট করে শান্তির আহ্বান জানান মোদি।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া ‘সংঘাত’ এখনো চলছে। মুসলিমদের চিহ্নিত করে করে মারা হচ্ছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। তবে, সামাজিক মাধ্যমে বিভিন্ন সূত্র দাবি করছে, দিল্লিতে নিহতের সংখ্যা অর্ধশত পার হয়ে গেছে।

এছাড়া এনডিটিভিসহ ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলি দাবি করছে, দিল্লিতে ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।

পূর্ববর্তি সংবাদইংরেজি ভাষার আগ্রাসী আধিপত্য : কোণঠাসা মাতৃভাষা
পরবর্তি সংবাদভারত আজ নাৎসি অনুপ্রাণিত আরএসএস মতাদর্শের নিয়ন্ত্রণে: ইমরান খান