শিগগিরই বাজারে আসছে করোনা ভাইরাসের ভ্যাক্সিন!

ইসলাম টাইমস ডেস্ক: মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ ভিত্তিক বায়োটেক কোম্পানি মডার্না থেরাপেটিকস করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ রোগের প্রতিষেধক বাজারে আনতে যাচ্ছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

মহামারি রূপ নেওয়ার পর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। ফলে করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভাইরাসে ২৭০০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে চীনে। সারা বিশ্বে এ ভাইরাসে ৮০ হাজারে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চীনা গবেষকরা নতুন করোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করেন। তার ৪২ দিন পর কোভিড-১৯ এর ভ্যাক্সিন তৈরি করা হয়।

এটি তৈরি করে মানুষের ওপর পরীক্ষা করার জন্য এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) এ পাঠানো হচ্ছে। সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) বিজ্ঞানীরা এটি পরীক্ষা করছেন।

জাপানে কোয়ারেন্টাইনে রাখা যাত্রীবাহী জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের কোভিড-১৯ আক্রান্ত এক যাত্রী স্বেচ্ছায় নিজের ওপর এ ভ্যাক্সিন পরীক্ষা করাতে আগ্রহী হয়েছেন। এ রোগে আক্রান্ত আরও অনেকেই এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পূর্ববর্তি সংবাদপাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল
পরবর্তি সংবাদ‘মুজিববর্ষ অনুষ্ঠানে সন্ত্রাসী মোদী আসলে এ দেশের মানুষের চরম অপমান হবে’