ইসলাম টাইমস ডেস্ক: কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ সন্ধ্যায় বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৈঠক শেষে জানানো হয়, উচ্চ আদালতের আদেশ দেখে পরবর্তী করণীয় ঠিক করবে বিএনপি। কাল বৃহস্পতিবার হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে।
বৈঠকে সিনিয়র আইজীবীরাও ছিলেন। এ সময় জামিন শুনানির প্রেক্ষাপটে আইনজীবীদের সঙ্গে খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দেড় ঘণ্টার এই বৈঠক হয়। তবে বৈঠকের পর গণমাধ্যমে কোনো কথা বলেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লন্ডন থেকে স্কাইপেতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া বৈঠকে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।
এদিকে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওই প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। বৃহস্পতিবার জামিনের শুনানির দিন ধার্য রয়েছে।
















