জামিন পাননি খালেদা জিয়া, রায়ে ক্ষুব্ধ বিএনপির আইনজীবীরা

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এদিকে  তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, রায়ে আমরা ক্ষুব্ধ। জামিন আবেদনটি আদালতের বিবেচনায় নেয়া উচিত ছিল। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার বেলা ৩ টায় এ আদেশ দেন।

রায়ের পর তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে, গত দুই বছর ধরে। এটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা। এতে খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই।

খালেদা জিয়াকে বেআইনিভাবে কারাগারে রাখা হয়েছে এটাকে ষড়যন্ত্র বলে আখ্যা দেন বিএনপির এই ভাইস-চেয়ারম্যান। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে রাজনৈতিক ভয় পায়। খালেদা আইনি লড়াইয়ের মাধ্যমে জামিনে আসুক, সরকার তা চায় না।

পূর্ববর্তি সংবাদরজব মাস ও আমাদের সমাজ
পরবর্তি সংবাদআবারো বাড়ানো হল বিদ্যুতের দাম