ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মশা যেন আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেদিকে দৃষ্টি দিতে হবে। মশা নিধনসহ জনগণের দুর্ভোগ লাঘব করে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। নাগরিক দুর্ভোগ লাঘবে সতর্ক থাকতে হবে। মাঝে মাঝে অনেকগুলো ঝামেলা চলে আসে। এখন যেমন করোনাভাইরাস। এর আগে এসেছিল ডেঙ্গু। এখন থেকে এই (এডিস) মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে।
শেখ হাসিনা নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, ‘দেশের সার্বিক উন্নয়ন করতে হলে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
















