অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: খেলাফত মজলিস

ইসলাম টাইমস ডেস্ক: নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকার জনগণের উপর বেপরোয়া শোষণ চালাচ্ছে। নতুনকরে বিদ্যুতের দাম ৫.৩ শতাংশ বৃদ্ধি জনগণের উপর সরকারের চরম জুলুমের বহি:প্রকাশ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের নেতৃদ্বয় এসব  কথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আরও বলেন,  নতুনকরে বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া সরকারের এই মূল্যবৃদ্ধি মরার উপর ঘাড়ার ঘাঁ- এর শামিল।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত। লুটপাট আর কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ সংরক্ষণের জন্যে সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত জনগণ কোনভাবেই মেনে নেবে না। অবিলম্বে নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

পূর্ববর্তি সংবাদরাজধানীতে বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদসন্ত্রাসী মোদির আগমন বাংলাদেশের মানুষ মেনে নিবে না: আল্লামা আহমদ শফি