সরবরাহ বাড়ায় দাম কমলো পেঁয়াজের

ইসলাম টাইমস ডেস্ক : এবার পেঁয়াজের বাজারে সুসংবাদ এলো। হুট করেই কেজিতে দাম পড়ল ১৫ থেকে ৩০ টাকা।

পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লেই বাজারে পেঁয়াজের এই দরপতন হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে এমন খবরের প্রভাব পড়েছে দিনাজপুরের স্থলবন্দর এলাকা হিলিতে।

শুক্রবার হিলি বাজারে ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আমদানি ও দেশি দুই পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে বাজারটিতে।

স্থানীয়রা জানিয়েছেন, হিলি বাজারে আমদানি করা বার্মার পেঁয়াজ একশ’ টাকা থেকে কমে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৮০ টাকার দরের দেশি মুড়িকাটা পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও যেসব ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেগুলো দাম পড়ে এখন ৬৫ টাকায় নেমে এসেছে।

কোনো পেঁয়াজের দাম বাড়েনি জানিয়ে প্রকাশ করে স্থানীয়রা জানান, মেহেরপুরের সুখসাগর জাতের পেঁয়াজ আগের মতোই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এতোদিন পরে পেঁয়াজের দাম কমায় উচ্ছ্বাস প্রকাশ করে ক্রেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে। সামনের দিনে পেঁয়াজের দাম আরও কমলে মধ্যবিত্ত ও নিম্মবিত্তদের খুব উপকার হয়।

মসলাটির দাম আরো কমতে পারে বলে ধারণা করছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা।

 

পূর্ববর্তি সংবাদইউরোপগামী শরণার্থীদের আর ধরে রাখা সম্ভব না : তুরস্ক
পরবর্তি সংবাদকুড়িলে ভবনে লাগা  আগুন নিয়ন্ত্রণে এসেছে