বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি : সারা দেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক : বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২ মার্চ (সোমবার) ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

ঢাকায় ওই মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত ১২ বছরে মোট ১৩ বার ওয়াসার পানির দাম বেড়েছে। একই সময়ে পানির দাম প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।

রিজভী বলেন, আগামী এপ্রিল মাস থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি বিশুদ্ধ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই।

 

পূর্ববর্তি সংবাদভারতে নাগরিকত্ব আইন নিয়ে  এ বার উত্তপ্ত মেঘালয়, ছ জেলায় ইন্টারনেট বন্ধ
পরবর্তি সংবাদবিয়ের দাওয়াত খেতে গিয়ে রাজশাহীতে সড়কে প্রাণ গেল নারী, শিশুসহ ৬ জনের