বিদ্যুৎ-পানির দাম বাড়ানো মরার উপর খাঁড়ার ঘা: জিএম কাদের

ইসলাম টা্িমস ডেস্ক: আবারও  বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোতে সাধারণ মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়ে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের এরই মধ্যে নাভিশ্বাস উঠেছে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়াতে উৎপাদন, পরিবহন ও মার্কেটিংয়ের খরচ বাড়ে। এতে পণ্যের মূল্য অনেক বেড়ে যাবে। তাই বিদ্যুৎ ও পানির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পূর্ববর্তি সংবাদসুবিধাবাদী আওয়ামী লীগাররা দলের জন্য বেশি ভয়ংকর: নাসিম
পরবর্তি সংবাদআবারও বিদ্যুত-পানির দাম ‍বৃদ্ধি: প্রতিক্রিয়ায় যা বললেন দুই বিশিষ্ট ইসলামি রাজনীতিক