তুরস্কের পাল্টা হামলায় তিনশর বেশি সিরীয় সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রুশ সমর্থিত সিরীয়বাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে তুরস্কের চালানো পাল্টা হামলায় এখন সিরিয়ার তিনশর বেশি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। মিডল ইস্ট মনিটর জানিয়েছে এ খবর।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে তুর্কি সেনাদের ওপর বিমান হামলা চালায় বাশার আল-আসাদের অনুগত বাহিনী। এতে অন্তত ৩৩ জন তুর্কি সেনা নিহত হয়েছে।

ওই হামলার পর পরই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে রাজধানী আঙ্কারায় জরুরি বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান। বৈঠকের কয়েক ঘণ্টা পর থেকেই প্রতিশোধ নিতে সিরীয় বাহিনীর ওপর হামলা চালানো শুরু করে তুর্কি সেনারা।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, প্রতিশোধ নিতে মরিয়া তুর্কিরা নিজেরা হামলা চালানোর পাশাপাশি বিদ্রোহীদেরও পূর্ণ সামরিক সহায়তা দিচ্ছে। উভয়পক্ষ মিলে সিরিয়ার ইদলিবে বিধ্বংসী হামলা চালাচ্ছে।

এ দিকে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, রুশ সমর্থিত সিরীয়বাহিনীকে লক্ষ্য করে লাগাতার শেল নিক্ষেপ করে যাচ্ছে তুরস্ক। এছাড়া রকেট ও ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে তারা। আর এতে এখন পর্যন্ত তিনশর বেশি সিরীয় সেনা নিহত হয়েছে।

পূর্ববর্তি সংবাদআবারও বিদ্যুত-পানির দাম ‍বৃদ্ধি: প্রতিক্রিয়ায় যা বললেন দুই বিশিষ্ট ইসলামি রাজনীতিক
পরবর্তি সংবাদযেখানে জীবন বাঁচে না সেখানে মামলার ভয় করে লাভ কী: গয়েশ্বর