দিল্লি হত্যা নিয়ে অমিত শাহর বিতর্কিত মন্তব্য: সহিংসতার জন্য বিরোধীদলগুলো দায়ী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে হিন্দুত্ববাদীদের চালানো সহিংসতা ও তাণ্ডবের ব্যাপারে এক বিতর্কিত মন্তব্য করলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উগ্র বিজেপি নেতা অমিত শাহ। দিল্লি সহিংসতার জন্য তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করে এক মন্তব্য করেন।

শুক্রবার উড়িষ্যার এক জনসভায় অমিত শাহ বলেন, ‘বিরোধীরা নাগরিকত্ব আইন নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা ছড়াচ্ছে। তারা মানুষকে উসকানি দিয়েছেন। আর সেই উসকানিতে দাঙ্গা ছড়িয়ে পড়ে দিল্লিতে। এ দাঙ্গার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরোধীরাই দায়ী।’

দিল্লিতে হিন্দুত্ববাদীদের তাণ্ডব শুরুর পাঁচদিন পর মুখ খুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্বৃত্তদের সহিংস হামলায় দিল্লি যখন জ্বলছে এ নিয়ে এতোদিন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি অমিত শাহ।

গত রোববার থেকে চলা পাঁচদিনের লুটতরাজ, ভাঙচুর আর জ্বালাও-পোড়াও নিয়ে কোনো কথাই বলেননি তিনি। অথচ দিল্লির আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্ব তারই।

উড়িষ্যায় ওই জনসভায় অমিত শাহ আরো বলেন, ‘সিএএ বিষয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধীরা। সিএএ -এর মাধ্যমে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে বলে জানাচ্ছে কংগ্রেস, বিএসপি, এসপি, পশ্চিমবঙ্গের মমতার মতো সব বিরোধী দল। অথচ তাদের এই ব্যাখ্যা ভুল। আমরা বারবার বলছি এবং এখনও বলছি, সিএএ একজন সংখ্যালঘুর নাগরিকত্বও কেড়ে নেবে না’।

পূর্ববর্তি সংবাদদোহায় তালেবানের শর্ত মেনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদঢাকা বারে শীর্ষ দুই পদে বিএনপির জয়