দিল্লিতে ফের উসকানিমূলক স্লোগান : “গুলি মারো সালে কো”

ইসলাম টাইমস ডেস্ক :  দিল্লি গিণহত্যার আতঙ্ক  না যেতেই এর মধ্যেই শনিবার সকালে অফিস টাইমে মেট্রো স্টেশনের বাইরে শোনা গেল উসকানিমূলক স্লোগান।

এনডিটিভি জানিয়েছে, ট্রেন থেকে নেমেই সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে স্লোগান দিতে দিতে গাদ্দারদের গুলি চালানোর স্লোগান তুলতে থাকে তারা। সাংবাদিকের দাবি, অভিযুক্তদের তোলা স্লোগানের সারমর্ম ছিল, দেশের যুব সমাজ সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ’র পক্ষে।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এদিন বেলা ১০টা বেজে ৫২ মিনিট নাগাদ ছয়জন স্লোগান দিচ্ছিল। মেট্রোর কর্মী ও নিরাপত্তা রক্ষীরা তাদের আটক করেছেন। মেট্রো চত্বরে যে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ।

এর আগে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার আগে ওই স্লোগানটি ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, অপর বিজেপি নেতা অভয় বর্মার মুখে শোনা গিয়েছে ওই স্লোগান।

প্রায় চার দিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব চলেছে। মুসলমানদের ওপর চালানো এ সহিংসতায় ৪২ এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

পূর্ববর্তি সংবাদসোনামসজিদে সিঅ্যান্ডএফ কার্যালয় ১০ দিন ধরে তালাবদ্ধ
পরবর্তি সংবাদদিল্লি সহিংসতায় সম্প্রীতি: মন্দির পাহারায় মুসলিমরা, মসজিদ পাহারায় হিন্দুরা