তালেবান – যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির প্রশংসায় ট্রাম্প

ইসলাম টাইমস ডেস্ক : শনিবার রাতে কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এর আগে কাবুলে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের এক যৌথ ঘোষণায় বলা হয়, চুক্তি অনুযায়ী তালেবান বিদ্রোহীরা তাদের সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী ১৪ মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা।

ট্রাম্প এই চুক্তির প্রশংসা করে বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের অবসানের প্রথম ধাপ অর্জন হলো।

দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে সম্প্রতি সহিংসতা কমিয়ে আনতে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের ওই সাময়িক যুদ্ধবিরতি সফলভাবে শেষ হলে ২৯ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে তখন ঘোষণা দেওয়া হয়। ২০০১ সালে ৯/১১ হামলার পর আল কায়েদাকে উৎখাতে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে দুই হাজার চারশোরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে এখনও প্রায় ১২ হাজার সেনা রয়েছে।

পূর্ববর্তি সংবাদদিল্লি সহিংসতায় সম্প্রীতি: মন্দির পাহারায় মুসলিমরা, মসজিদ পাহারায় হিন্দুরা
পরবর্তি সংবাদনীল নদের জলপ্রপাতে এক রোদেলা দুপুর