ইসলাম টাইমস ডেস্ক : মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সফরের প্রাক্কালে ভারতের পক্ষে যাবতীয় প্রস্তুতির তদারকি করতে আজ (সোমবার) ঢাকায় আসছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ন’টা নাগাদ একটি বেসরকারি সংস্থার বিমানে তার ঢাকায় পৌঁছানোর কথা। সেখানে পৌঁছে তিনি ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যেমন বৈঠক করবেন, তেমনি বাংলাদেশ সরকারের মন্ত্রী, নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গেও নরেন্দ্র মোদির আসন্ন সফর নিয়ে আলোচনা করবেন।
তবে এই প্রস্তাবিত সফরের আগে দিল্লিতে মুসলিম গণহত্যার পটভূমিতে বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল ও বামপন্থী দল যেভাবে নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করেছেন, তাতে ভারত বিচলিত বলেও জানা গেছে।
















