দুদকের মামলায় সাবেক আ লীগ এমপি আউয়ালকে স্বস্ত্রীক কারাগারে প্রেরণের নির্দেশ

ইসলাম টাইমস ডেস্ক: খাস জমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের দখলের অভিযোগে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে আউয়াল তিনটি মামলায় ও তার স্ত্রী একটি মামলায় পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আবদুল মান্নান জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাস জমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের দখলের অভিযোগে তিনটি মামলা করেন। একটি মামলায় আউয়ালের সঙ্গে তাঁর স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়েছে। গত ৭ জানুয়ারি আউয়াল ও লায়লা হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নেন। আজ ওই জামিনের মেয়াদ শেষ হলে তাঁরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে মুসলিম হত্যার নিন্দা জানানোয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত
পরবর্তি সংবাদ‘ইউরোপগামী সিরীয় শরণার্থী ঢল রুখতে সীমান্ত বন্ধের জন্য ফোনের পর ফোন পাচ্ছি’