আলোকিত নতুন প্রজন্ম: স্কুলগামী বাচ্চাদের দ্বীন শেখানোর বিকল্প নেই

এনাম হাসান জুনাইদ ।।

আমাদের দেশে দুটি শিক্ষা ব্যবস্থা রয়েছে। জেনারেল শিক্ষা, দ্বিনী শিক্ষা।  এদুটোকে যদি আমরা ভাগ করে ফেলি, যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত তরুণদেরকে  দ্বীন শেখানো কোনো উদ্যোগ গ্রহণ না করি তাহলে দেশের বড় একটা অংশ  দ্বীনের প্রাথমিক জ্ঞান থেকে বঞ্চিত থেকে যাবে। তাছাড়া  স্কুলের ও কলেজের  ছেলেদেরও  ক্লাসিকভাবে শিক্ষক থেকে  নিয়মিত পাঠ গ্রহণ করার   মাধ্যমে ইসলাম শেখা উচিত।  শুধুই বিনোদনমূলক পড়াশোনার মাধ্যমে দ্বীন শেখা সীমাবদ্ধ থাকা উচিত নয়।

বিভিন্ন দেশে আফটার স্কুল মক্তব চালু রয়েছে। সে সব স্কুলে ছুটির পর নির্ভরযোগ্য আলেমদের মাধ্যমে ইসলামী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সেখানে বাচ্চাদেরকে ইসলামী মৌলিক আকীদা, মৌলিক আমল, ইসলামী চেতনা, জরুরি দোয়া ও মাসায়েল শেখানো হয়। জামাতের সঙ্গে নামাজ পড়া ও দ্বীনী তালিমের সাথে যুক্ত থাকার প্রতি উৎসাহিত করা হয়।

আমাদের দেশেও আফটার স্কুল মক্তবের এই উদ্যোগ শুরু হওয়া দরকার। কোনো ছেলে যদি প্রতিদিন ১ ঘন্টা কোনো হাফিজের সাথে কাটায়, কোন  আলেমের সাথে এক ঘন্টা অথবা দুই ঘণ্টা অবস্থান করে কোরআন শেখে, দ্বীন শেখে তাহলে সেই শিশুর জীবনে দ্বীন খুব সহজেই চলে আসবে। সে শিশু বড় হয়ে কখনো ধর্ষক হবে না। মদ্যপ হবে না। ছিনতাই, চাঁদাবাজি, সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত হবে না।

আমরা যদি স্কুলের প্রথম ক্লাস থেকে আমাদের শিশুদেরকে এই কথা বোঝাতে পারি যে চরিত্রের মানদন্ড পশ্চিম নয়, চরিত্রের মাণদণ্ড আমাদের নবীজীর আদর্শ। যদি স্কুলের প্রথম ক্লাস থেকে একটি শিশু এ কথা শুনতে থাকে, সেই শিশুকে স্কুল-কলেজে যাওয়ার পরেও এ কথা আবার স্মরণ করিয়ে দেওয়া হয়, তাহলে তাকে সত্যিকারের মুসলমান হওয়া থেকে, চরিত্রবান মানুষ হওয়া থেকে কোনো জিনিসই বাধা দিতে পারবে না।

আনন্দের বিষয় হচ্ছে,  সাধারণ শিক্ষিতদের মাঝে ফরযে আইন পর্যায়ের দ্বীনী ইলম শিক্ষাদানের লক্ষ্যে আমাদের দেশে আগের চেয়ে বেশী সাড়া পড়েছে।  বিভিন্ন জায়গায় গড়ে উঠছে তালীমুদ্দীন একাডেমীর মডেলে স্কুলের ছেলেদের দ্বীন শেখানোর জন্যে  বিভিন্ন প্রতিষ্ঠান। ইতিমধ্যে ঢাকা, কুমিল্লা,  উত্তরবঙ্গ ও সিলেট ময়মনসিং সহ বিভিন্ন জেলাশহরে তালীমুদ্দীনের কার্যক্রম শুরু হয়েছে। যদি আমরা এই কার্যক্রম আরও ব্যাপক করতে পারি তাহলে আগামী দশ পনের বছর পর আমাদের মধ্যে এমন এক প্রজন্ম গড়ে ওঠবে যারা নৈতিক শিক্ষায় আলোকিত হবে। যারা ইসলামী জ্ঞান ও চিন্তা চেতনায় আলেমদের অনেক কাছাকাছি হবে।

পূর্ববর্তি সংবাদবহিষ্কার পাল্টা-বহিষ্কারের মুখে গণফোরাম : কেন্দ্রীয় কমিটি ভেঙে দিলেন ড. কামাল
পরবর্তি সংবাদপিরোজপুরে জজ বদলি প্রসঙ্গে ফখরুল: বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে সরকার