সিরীয় শরণার্থীবাহী নৌকায় গ্রিসের কোস্টগার্ডদের গুলি, ডুবিয়ে দেওয়ার চেষ্টা

ইসলাম টাইমস ডেস্ক: সীমান্ত খুলে দেওয়ার পর তুরস্ক থেকে দলে দলে ইউরোপ অভিমুখী হচ্ছে সিরীয় শরণার্থীরা। তবে শরণার্থীদের সঙ্গে পাশবিক আচরণ করছে গ্রিসের পুলিশ ও কোস্টগার্ড। অভিবাসীবাহী নৌকায় গুলি চালিয়ে বাহনগুলোকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক রোমহর্ষক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গ্রিক উপকূলের সামুদ্রিক এলাকায় শরণার্থী বোঝাই একটি ডিঙ্গি নৌকাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে স্থানীয় কোস্টগার্ড।

এ সময় নৌকার দিকে মুহুর্মুহু গুলি ছুড়তে দেখা যায় তাদের। যদিও গুলিগুলো সরাসরি নৌকায় না লেগে কাছাকাছি পানিতে পড়ে। গত রবিবার (১ মার্চ) এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে তুর্কি কর্তৃপক্ষ।

সিরিয়া যুদ্ধের ফলে তুর্কি সীমান্তে ক্রমেই বাড়ছে শরণার্থীদের চাপ। এবার সেই চাপ সামলাতে না পেরে গত সপ্তাহে সীমান্ত উন্মুক্ত করে দেয় তুরস্ক। ফলে ফের শরণার্থী সংকটের মুখে পড়তে হয়েছে ইউরোপকে।

বিশ্লেষকদের মতে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষ ইদলিব ছেড়ে পালিয়েছে। যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বর্তমানে তুরস্কে আশ্রিত অবস্থায় আছে আরও ৩৫ লাখের অধিক সিরিয়ান শরণার্থী। যদিও উত্তেজনার কারণে নতুন করে শরণার্থীদের ঢলের আশঙ্কায় রয়েছে পশ্চিম ইউরোপের এই দেশটি।

পূর্ববর্তি সংবাদহাইকোর্টের রুল: পিরোজপুরে বিচারককে তাৎক্ষণিক বদলির সিদ্ধান্ত কেন অবৈধ নয়
পরবর্তি সংবাদ‘রূঢ় আচরণ করায় বিচারককে বদলি, পরিস্থিতির নিয়ন্ত্রণে আউয়াল দম্পতির জামিন’