ইসলাম টাইমস ডেস্ক: নিজের লেখা বইয়ের টাকা দলের চেয়ারপারসন ‘খালেদা জিয়া ফাউন্ডেশনে’ দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার নয়াপল্টনে স্বরচিত ‘সময়ের স্বরলিপি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এসময় রিজভী বলেন, ‘সময়ের স্বরলিপি’ বই বিক্রির সম্পূর্ণ টাকা খালেদা জিয়া ফাউন্ডেশনে দেব। আমরা সব দলের লোক ওই ফাউন্ডেশনে জড়িত আছি।
এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপিকে পাহারা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
মওদুদ আহমদ বলেন, দলের জন্য রিজভীর অবদান, রিজভীর ত্যাগ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দিনের পর দিন সে পল্টন অফিসে দিন কাটায়। সে দলটাকে পাহারা দিচ্ছে। ভাবিও তাকে সমর্থন দেন উৎসাহ দেন। না হলে কীভাবে সে এখানে দিন কাটায়।
















