ব্যাংকিং খাতের অনিয়ম আমাদের জন্য একটি কালো দিক: পরিকল্পনামন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ব্যাংকিং খাতের অনিয়ম আমাদের জন্য একটি কালো দিক মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যাংকিং খাতে উন্নয়ন হচ্ছে, তবে লুটপাটও হচ্ছে।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কমিশন গঠন নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে ব্যাংকিং খাতের কারসাজির কারণে দেশে আয়ের বৈষম্য বাড়ছে। এক্ষেত্রে ব্যাংক কমিশন গঠন একটি ভালো পদক্ষেপ হতে পারে। যদিও এ বিষয়ে সরকারে নীতিনির্ধারকদের মধ্যে মতের মতদ্বৌততা রয়েছে। তবে আর্থিক খাতের সুষ্ঠু বিকাশের জন্য আস্থা, দায়বদ্ধতা ও বিশ্বস্থতা খুবই প্রয়োজন বলে জানিয়েছেন

তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ে সরকার আপসহীন। তবে সরকার ইচ্ছা করলেই প্রক্রিয়াগত কারণে দ্রুতগতিতে খেলাপি ঋণ আদায় করতে পারবে না। ব্যাংকিং খাতের আত্মসাৎকৃত অর্থ আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হলেও এটি একটি জটিল প্রক্রিয়া। তবে প্রচলিত আইনে দ্রুত বিচারের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ আদায়ের চিন্তা-ভাবনা সরকারের আছে।

পূর্ববর্তি সংবাদদিল্লি হত্যার প্রতিবাদ ও মোদি বিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ, জেলায় জেলায় বিক্ষোভ
পরবর্তি সংবাদবিয়ে করে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ২৫