সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় দুই শিশু সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর তাদেরই জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর পপি নামে ওই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। মৃত দুই শিশু হল- আলভি ও জান্নাত। তাদের বয়স ১০ থেকে ১২ বছর হবে।

শুক্রবার দিবাগত রাতে গোড়ান এলাকার ৩৭৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বাসায় দুই শিশু সন্তানের গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যার পর ঘরেই ছিলেন তাদের মা। শনিবার সকাল সাড়ে আটটায় খবর পেয়ে দগ্ধ অবস্থায় ওই দুই শিশুর মাকে আটক করা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পূর্ববর্তি সংবাদব্রাজিলে ভয়াবহ ভূমিধস, নিহত ৩১, নিখোঁজ ৪৯, বাস্তুচ্যুত পাঁচ শতাধিক
পরবর্তি সংবাদ‘আমাদের কোরআন শেখার পিছনে মক্তবের উস্তাযজীর অনেক অবদান’