করোনা আতঙ্ক: বাংলাদেশসহ সাত দেশে ফ্লাইট বাতিল করল কুয়েত

ইসলাম টা্ইমস ডেস্ক:করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত করেছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর।

এ কারণে ৭ মার্চ ও ১০ মার্চের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  কুয়েতগামী ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

বাংলাদেশ ছাড়া মিসর, লেবানন, সিরিয়া, ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে কুয়েত এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে। যা আগামী এক সপ্তাহ বহাল থাকবে।

এছাড়া গত দুই সপ্তাহ বাংলাদেশসহ এই সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদেরকে  কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

পূর্ববর্তি সংবাদদিল্লি হত্যা: আরএসএসকে দায়ী করায় মুসলমান সমর্থিত চ্যানেল বন্ধ করে দিল ভারত
পরবর্তি সংবাদগ্রিস সীমান্তে সিরীয় শরণার্থীদেরকে নির্মম নির্যাতন (ভিডিও)