আল্লামা আশরাফ আলী রহ. স্মরণে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ইন্তিকাল হওয়া দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন হাইআতুল উলয়ার সাবেক কো চেয়ারম্যান বেফাকুল মাদারিসের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী রহ. এর স্মরণে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ মার্চ) রাজধানীর গুলিস্তান কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। আল্লামা আশরাফ আলী রহ. ছিলেন এ সংগঠনের সাবেক অভিভাবক পরিষদের চেয়ারম্যান।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় কনফারেন্সে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল লতিফ নেজামী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, জামেয়া মোহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম প্রমুখ। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূপুরীরর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় আজকের কনফারেন্স।

স্বাগত বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, দেশ ও ইসলামের যেকোন সংকটময় মুহূর্তে তিনি আপসহীন ভূমিকা রাখতেন। জীবনের শেষ মুহূর্তেও কাদিয়ানীদেরকে সরকারীভাবে অমুসলিম ঘোষণার প্রচেষ্টা চালিয়েছেন।

সভাপতির বক্তব্যে শাইখুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, আশরাফ আলী রহ. আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ বেঁচে আছে। তিনি খেলাফত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। তিনি সকলকে সহজে আপন করে নিতেন।

পূর্ববর্তি সংবাদমুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘করোনার কারণে মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে’