যারা মোদিকে ঠেকাতে চায় তাদেরকে প্রতিহত করার আহ্বান জানালেন শাহরিয়ার কবির

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশে এবং ভারতে যখন  যখন মোদী-বিরোধী বিক্ষোভ হচ্ছে তখন নরেন্দ্র মোদীর সফরের পক্ষে জোরালো বক্তব্য দিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক শাহরিয়ার কবির।

আসছে ১৭ই মার্চ নরেন্দ্র মোদী-বিরোধী বিক্ষোভ প্রতিহত করার জন্য সরকার এবং নাগরিক সমাজের প্রতি আহবান জানিয়েছে ঘাদানিক নেতা  শাহরিয়ার কবির। শনিবার এক সংবাদ সম্মেলনের পরে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানিয়েছেন।

এদিকে শাহরিয়ার কবিরের বক্তব্যের বিরোধিতা করে ভিপি নুরুল হক নুর বলেন, ঘাতক দালাল নির্মূল কমিটি বিভিন্ন এজেন্ডা নিয়ে রাজনীতির ময়দানে কাজ করছে।

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তাঁর মতো একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষের জন্মদিনে মোদীর মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তি আসতে পারেনা। আমরা ভারতের বিরোধিতা নয়, মোদীর আগমনের বিরোধিতা করছি।”

 

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মামলা করেছেন ট্রাম্প
পরবর্তি সংবাদকরোনাভাইরাসের প্রকোপ কমায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চীনের শ্রমিকরা