ইসলাম টাইমস ডেস্ক : ইতালিতে করোনাভাইরাস মহামারী আকারে যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য দেশটির প্রধানমন্ত্রী কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন। করোনা ভাইরাস আতঙ্কে ইতালির প্রধানমন্ত্রী লম্বার্ডি অঞ্চল ও উত্তরাঞ্চলীয় আরও ১৪টি প্রদেশকে বিচ্ছিন্ন করে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
এ নির্দেশ কার্যকরের জন্য ইতিমধ্যে দেশটির সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনকেও প্রস্তুত রাখা হয়েছে।
এপ্রিল পর্যন্ত ওই অঞ্চলগুলোতে এ অচলাবস্থা থাকবে। এ সময় সেখান থেকে কাউকে বাইরে আসতে দেয়া হবে না, এমনকি সেখানে কাউকে প্রবেশও করতে দেয়া হবে না।
চীনের হুবেইপ্রদেশকে যেভাবে দেশটি থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে- অনেকটা সে ব্যবস্থাই নেয়া হচ্ছে ইতালির উত্তরাঞ্চলে।
করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০০ ছাড়ানোর পর ইতালি এ পদক্ষেপ নিতে যাচ্ছে। গর ২৪ ঘণ্টায় ইউরোপের এ দেশটিতে মারা গেছেন ৩৯ জন।
ইতালির সরকারি কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং রোগের বিস্তার রোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছেন।
















